নেপালে শক্তিশালী ভূমিকম্প

- Advertisements -

নেপালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার সকালে ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

Advertisements

নেপালের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার ভোর ৫ টা ৪২ মিনিটে (স্থানীয় সময় অনুযায়ী) রাজধানী কাঠমান্ডুর ১১৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে কম্পন অনুভূত হয়েছে। জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের বিশেষজ্ঞ লোকবিজয় অধিকারী সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘আজ ভোর ৫টা ৪২ মিনিটে লামজুং জেলার ভুলভুলেতে ভূমিকম্পের উপকেন্দ্র ছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮’।

এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির মাত্রা বোঝা যায়নি। হতাহতেরও কোনও খবর মেলেনি।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/vn15
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন