পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

- Advertisements -

সব জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার (৮ মে) বিকেলে কলকাতার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিধায়কদের সঙ্গে বৈঠক শেষে দলনেতা হিসেবে তার নাম ঘোষণা করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শনিবার (৯ মে) কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নতুন সরকার শপথ নেবে।

টানটান উত্তেজনার মধ্যে শুক্রবার (৮ মে) দুপুরে বৈঠক করেন অমিত শাহ। সঙ্গে ছিলেন সহকারী পর্যবেক্ষক উড়িষ্যার মোহনচরর মাঝি। সব মিলিয়ে আটটি প্রস্তাব দেওয়া হয়েছিল, সব প্রস্তাবেই একটি নাম ছিল- শুভেন্দু অধিকারী।

Advertisements

দ্বিতীয় প্রস্তাবের জন্য পর্যাপ্ত সময় দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু দ্বিতীয় প্রস্তাবে অন্য কোনো নাম আসেনি। এরপরই বিজয়ী সব বিধায়কদের সামনে পশ্চিমবঙ্গের পরিষদীয় দলনেতা নাম ঘোষণা করা হয়।

অমিত শাহ বলেন, পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কে দলনেতা হবেন, তা নিয়ে আটটি প্রস্তাব এসেছিল। সবকটিতেই একটি নাম ছিল। দ্বিতীয় নামের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু দ্বিতীয় কোনো নাম আসেনি। তাই আজকে আমরা ঘোষণা করছি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন শুভেন্দু অধিকারী।

Advertisements

একাধিক নাম নিয়েও আলোচনা হলেও দৌড়ে এগিয়ে ছিলেন শুভেন্দু, তাকে নিয়ে কোনো দ্বিমত ছিল না। অনেকের মতে, পরপর দু’বার মমতা ব্যানার্জীকে হারিয়েছিলেন তিনি। দ্বিতীয়বার মমতার নিজ আসন গড় ভবানীপুরেই জয়লাভ করেন শুভেন্দু।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আর এস এস)ছারা বিজেপি হয় না। সেই আরএসএসের পছন্দ ছিলেন শুভেন্দু অধিকারী। আর তার নামেই সিলমোহর দিল বিজেপি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wil7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন