English

22 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
- Advertisement -

পাকিস্তান-ভারত যুদ্ধে এবার ১০ যুদ্ধবিমান ভূপাতিতের কথা বললেন ট্রাম্প

- Advertisements -

পাকিস্তান ও ভারতের সাম্প্রতিক যুদ্ধ নিয়ে নতুন তথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ২০২৫ সালের মেতে সংঘটিত ওই সংঘাতে ১০টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। তবে বরাবরের মত এবারো তিনি উল্লেখ করেননি যে, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজগুলো আসলে কোন পক্ষের। খবর দ্য ডনের।

ট্রাম্প আবার দাবি করেছেন, গত বছর তিনি শুল্ক আরোপের হুমকি দিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যকার সংঘাত থামিয়েছিলেন। ওই সংঘাত পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারত।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ‘ফক্স বিজনেসকে’ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি আটটি যুদ্ধ মিটমাট করেছি। এই আটটি যুদ্ধের মধ্যে অন্তত ছয়টি থেমেছে শুল্কের কারণে।। আমি বলেছিলাম, যদি তোমরা এই সংঘাত না থামাও, তবে আমি তোমাদের ওপর শুল্ক আরোপ করব, কারণ আমি মানুষকে মরতে দেখতে চাই না।’

ট্রাম্প আরো বলেন, ‘তারা তখন বলেছিল, এর সঙ্গে শুল্কের সম্পর্ক কী? আমি বলেছিলাম, তোমাদের মাসুল দিতে হবে। যেমন ভারত ও পাকিস্তান।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমার মতে, এটি একটি পারমাণবিক যুদ্ধ হতে পারত। তারা একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েছিল, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছিল। তারা রীতিমতো লড়ছিল।’

গত বছরের ১০ মে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ওয়াশিংটনের মধ্যস্থতায় দুই প্রতিবেশী দেশ ‘পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর পর থেকে এ পর্যন্ত ট্রাম্প ৮০ বারের বেশি ভারত-পাকিস্তান সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করেছেন।

১০ মাস ধরে ট্রাম্প অসংখ্যবার দাবি করেছেন, ওই সংঘাতের সময় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছিল। অবশ্য ওইসব যুদ্ধবিমান কোন দেশের ছিল, তা তিনি সুনির্দিষ্টভাবে বলেননি।

শুরুতে ট্রাম্প পাকিস্তান-ভারত সংঘাতে পাঁচটি বিমান ভূপাতিত হওয়ার কথা বললেও গত অক্টোবরে সেই সংখ্যা বাড়িয়ে সাতটি এবং নভেম্বরে আটটি বলে দাবি করেন। এবার আরো দুটি বাড়িয়ে ১০টি দাবি করলেন।

গত বছরের ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। ওই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ৭ মে সে দেশে হামলা চালায় ভারত। জবাবে পাল্টা আঘাত করে পাকিস্তান। চার দিনের ওই যুদ্ধে তখন ভারতের বেশ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিতসহ ব্যাপক ক্ষতি করতে পারার কৃতিত্ব দাবি করে পাকিস্তান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/r174
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন