পাক প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শাহবাজ শরিফ ও শাহ কোরেশি

- Advertisements -

পাকিস্তানে তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই পিএমএল-এন প্রধান শাহবাজ শরিফ নতুন প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রার্থী হয়েছেন।

অন্যদিকে ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) তরফ থেকে শাহ মাহমুদ কোরেশিকে প্রার্থী করা হয়েছে। আগামীকাল বিকেলে নতুন প্রধানমন্ত্রী বেছে নেবে পাকিস্তান।

Advertisements

ভারপ্রাপ্ত স্পিকার আয়াজ সাদিকের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, পাকিস্তানে অনাস্থা ভোটে ইমরান খান হেরে যাওয়ার পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে আগামী সোমবার নিম্নকক্ষ জাতীয় পরিষদে ভোট হবে।

সোমবার পাকিস্তানের স্থানীয় সময় দুপুর ২টায় পার্লামেন্টে সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন নতুন প্রধানমন্ত্রী। আয়াজ সাদিক এ ব্যাপারে বলেছেন, প্রার্থীদের রবিবার দুপুর ২টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। এরপর হবে যাচাই-বাছাই।

Advertisements

এদিকে গতকাল অনুষ্ঠিত অনাস্থা ভোটে ইমরানের বিপক্ষে ১৭৪ ভোট পড়েছে। ৩৪২ আসনের জাতীয় পরিষদে ইমরানকে ঠেকাতে প্রয়োজন ছিল ১৭২ ভোট। ইমরান খান প্রধানমন্ত্রিত্ব হারানোয় জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী কে হচ্ছেন, তা নিয়ে জল্পনায় শোনা যাচ্ছে―শাহবাজ শরিফ এগিয়ে আছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/luze
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন