English

23 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬
- Advertisement -

প্রেমিকের সহায়তায় স্বামীকে জ্যান্ত কবর দিলেন তরুণী!

- Advertisements -

প্রেমিকের সহায়তায় স্বামীকে জ্যান্ত কবর দেওয়ার অভিযোগ উঠেছে মিশরের এক তরুণীর বিরুদ্ধে। ওই তরুণীর প্রেমিক তার স্বামীর বন্ধু বলে স্থানীয় গণমাধ্যমের বরাত  দিয়ে রোববার গালফ নিউজের প্রতিবেদনে জানা গেছে।

তদন্তে পুলিশ জানতে পারে যে, অভিযুক্ত অপহরণকারী এবং  হারিয়ে যাওয়া ব্যক্তি একই এলাকার বাসিন্দা।  অভিযুক্ত অপহরণকারী, হারিয়ে যাওয়া ব্যক্তি এবং তার স্ত্রী পরস্পরের বন্ধু।
গ্রেফতারের পর অভিযুক্ত ব্যক্তি তার বন্ধুকে হত্যার কথা স্বীকার করে জানান, তার স্ত্রীও এর সঙ্গে জড়িত। দুর্ব্যবহারের কারণে স্বামীকে ছেড়ে দিয়ে তাকে বিয়ে করতে চেয়েছিলেন ওই তরুণী।
অভিযুক্ত ব্যক্তি পুলিশকে জানান, বন্ধুকে ডেকে নিয়ে জুসের সঙ্গে ওষুধ মিশিয়ে খাইয়ে দেন তিনি। এতে তার বন্ধু অজ্ঞান হয়ে যাওয়ার পর ওই তরুণীর সহায়তায় তাকে জীবন্ত কবর দেওয়া হয়। অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে দুই মাস পর ঘটনাস্থল থেকে হতভাগ্যের লাশ উদ্ধার করে পুলিশ।
ওই তরুণীও স্বামীকে হত্যার কথা স্বীকার করেছেন। তাকেও গ্রেফতার করেছে পুলিশ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/18cd
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন