পড়া না পারায় মার খেয়ে, শিক্ষককে গ্রেফতারের দাবিতে থানায় ক্লাস টু’র ছাত্র!

- Advertisements -

ঘটনাটি ভারতের তেলেঙ্গনার। সেখানে পড়া না পারায় স্কুলের শিক্ষকের কাছে মার খেয়েছিল ক্লাস টু-এর এক পড়ুয়া। অনিল নায়েক নামের ক্লাস টু’র ওই ছাত্র তার শিক্ষককে গ্রেফতারের দাবিতে তেলেঙ্গনায় মেহবুবাবাদ থানায় হাজির হয়।

Advertisements

কর্তব্যরত মহিলা পুলিশ ইনস্পেক্টর রামাদেবী তাকে থানায় আসার কারণ জিজ্ঞাসা করেন। সে জানায়, তার শিক্ষক তাকে মেরেছে। কেন মেরেছে জিজ্ঞাসা করলে সে বলে, ঠিকমতো পড়াশোনা না করায় শাস্তি দিয়েছেন শিক্ষক। পুলিশকে জিজ্ঞাসাবাদে সে এও জানায়, ক্লাসের মধ্যে শুধুমাত্র তাকেই মারা হয়েছে।

পরে তার মুখে সমস্ত কথা শুনে তাকে নিয়ে স্কুলে যান ওই নারী পুলিশ ইনস্পেক্টর। উদ্দেশ্য ছিল বুঝিয়ে সুঝিয়ে মিটমাট করা। কিন্তু ওইটুকু শিশু শিক্ষকের শাস্তি ছাড়া অন্য কথা শুনতে রাজি নয়। অবশ্য পরে কাউন্সেলিংয়ের মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়েছে। খুদে ছাত্রের সোজা থানায় চলে যাওয়ায় বিস্মিত স্কুল। অবাক হয়েছেন ইনস্পেক্টর রামাদেবীও।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/qzn0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন