বলিভিয়ার সাবেক অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আনেজ গ্রেপ্তার

- Advertisements -

বলিভিয়ার সাবেক অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জিনাইন আনেজসহ একাধিক সাবেক মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ২০১৯ সালে দেশটির সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট এভো মোরালেসের বিরুদ্ধে অবৈধভাবে অভ্যুত্থান করার দায়ে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে। সেসময় ইভো মোরালেস পদত্যাগ করে বলিভিয়া ছাড়তে বাধ্য হন। সেসময় নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন জিনাইন আনেজ।

Advertisements

এরপর তার অধীনেই বলিভিয়ায় আবারো প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতেও নিরঙ্কুশ জয় পান ইভো মোরালেসের দল মাস সোশ্যালিস্ট পার্টি। সমাজতান্ত্রিক দলটি এখন বলিভিয়ার ক্ষমতায়। এবার সেই ২০১৯ সালের অভ্যুত্থানের বিচারের উদ্যোগ নেয়া হয়েছে দেশটি।

Advertisements
আনেজের দাবি, তিনি মোরালেসের রাজনৈতিক হিংসার শিকার। তাকে শনিবার সকালে গ্রেপ্তার করা হয়। দেশটির ত্রিনিদাদ শহর থেকে তার গ্রেপ্তারের খবর ফেসবুকে ঘোষণা করেন বর্তমান সরকারের মন্ত্রী এডুয়ার্ডো ডেল কাস্টিলো। তাকে বিমানে করে লা পাজে নিয়ে আসা হয়েছে।
তার বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ ও ষড়যন্ত্রের মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে দেশটির সাবেক জ্বালানী মন্ত্রী রদ্রিগো গুজম্যান ও সাবেক বিচারমন্ত্রী আলভারো কোইমব্রাকেও।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/jkau
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন