বসার জন্য চেয়ার না পেয়ে কর্মীদের পাথর ছুড়লেন মন্ত্রী

- Advertisements -

দলীয় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন ভারতের তামিলনাড়ুর এক মন্ত্রী। বসার জন্য চেয়ার দিতে দেরি করায় নিজ দলের কর্মীদের উদ্দেশে করে পাথর ছুড়ে মেরেছেন ভারতের তামিলনাড়ুর ক্ষমতাসীন ডিএমকে দলের নেতা ও দুগ্ধ-উন্নয়ন মন্ত্রী এস এম নাসার। দলের কর্মীদের সঙ্গে তার এই ব্যবহারের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৪ জানুয়ারি) তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিরক্ত মন্ত্রী মাটি থেকে একটি পাথর তুলে দলীয় কর্মীদের দিকে ছুড়ে মারছেন। এ সময় চেয়ার দিতে কর্মীরা দেরি করায় তাকে চিৎকার করতেও দেখা গেছে। এ ঘটনায় নাসারের পেছনে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে হাসতেও দেখা যায়।

Advertisements

এদিকে, এ অপ্রীতিকর ঘটনার সমলোচনা করে বিরোধীরা বলছেন, একজন জনপ্রতিনিধি হিসেবে মানুষ ও রাজনীতির প্রতি তার সম্মান থাকা জরুরি।

Advertisements

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন বিতর্কে জড়িয়েছিলেন স্ট্যালিনের মন্ত্রিসভার এ সদস্য। কেন্দ্রের বিরুদ্ধে কর বাড়ানো নিয়ে তিনি মিথ্যা প্রচার করেন বলে অভিযোগ উঠেছিল। এ ছাড়াও দলীয় আরেক অনুষ্ঠানে মাইক্রোফোন হাত থেকে পড়ে যাওয়ায় এক কর্মীকে কনুই দিয়ে ধাক্কা মারতেও দেখা গিয়েছিল তাকে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/gcej
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন