তামিলনাড়ু রাজনীতিতে একটি চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজ্যটির চিরপ্রতিদ্বন্দ্বী দ্রাবিড় মুনেত্র কাজগম (ডিএমকে) এবং সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কাজগম (এআইএডিএমকে) মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) যখন সরকার গঠনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। ঠিক তখনই এই গোপন আলোচনার খবর প্রকাশ্যে এসেছে।
ইন্ডিয়ান টুডের প্রতিবেদন অনুযায়ী, ডিএমকের সঙ্গে আলোচনার বিষয়টি এআইএডিএমকের একটি সূত্র নিশ্চিত করেছে। আলোচনায় অগ্রগতি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
বৈঠকের গুঞ্জনের পর তামিলনাড়ুর রাজনীতিতে এই অভূতপূর্ব পরিবর্তনে ডিএমকে যুক্ত হতে ইচ্ছুক কি না, তা নিয়ে কানাঘুষা শুরু হয়েছে সর্বমহলে।
ইতিমধ্যেই বিজয় রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের সঙ্গে দেখা করে তামিলনাড়ুতে সরকার গঠনের দাবি পেশ করেছেন। তার দল টিভিকে জোটসঙ্গী খোঁজার চেষ্টা চালাচ্ছে। গুঞ্জন রয়েছে রাহুল গান্ধী তার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।
এদিকে বিজয়ের ক্রমবর্ধমান রাজনৈতিক শক্তি মোকাবেলা এক হচ্ছে ডিএমকে এবং এআইএডিএমকে। রাজ্য ক্ষমতার সমীকরণ নিজেদের হাতে রাখতেই দীর্ঘদিনের দুই প্রতিদ্বন্দ্বী এক হতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে।
তামিলে বিজয়ের সরকার গঠনের লড়াইয়ে ভিসিকে এবং বাম দলগুলো তাকে সমর্থন করবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। কারণ আসন বণ্টন নিয়ে বর্তমান ডিএমকে জোটের মধ্যেও ফাটল ধরার ইঙ্গিত পাওয়া গেছে।
