ভারতের বর্ধমানে আদিবাসী নারীকে দলগত ধর্ষণের অভিযোগ

- Advertisements -

ভারতের বর্ধমানে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন আদিবাসী এক নারী। জীবিকায় প্রয়োজন কাজ করতে গিয়ে তিনি দলগত ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন।

গত রবিবার রাতে ওই ঘটনা ঘটে বর্ধমানের মন্তেশ্বরের পুর্ণিয়া গ্রামে। সোমবার সন্ধ্যায় ঘটনাটি প্রকাশ্যে আসে।

Advertisements

অন্য জেলা থেকে কৃষি কাজ করতে মন্তেশ্বরে গিয়েছিলেন ওই নারী ও তার স্বামী। অভিযোগ উঠেছে, রবিবার সন্ধ্যায় এক নির্জন পুকুর পাড়ে তাকে ধর্ষণ করে পুর্ণিয়ারই দুই ব্যক্তি। সোমবার অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে তার স্বামী।

সেদিনের মতো পুরো ঘটনা চেপে যায় ওই আদিবাসী দম্পতি। সোমবার ওই গৃহবধূর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় মন্তেশ্বর হাসপাতালে। সেখান থেকে তাকে পাঠিয়ে দেওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজে।

Advertisements

মন্তেশ্বর হাসপাতালে ভর্তির পরই পুরো ঘটনার তদন্ত নামে পুলিশ। ওই ঘটনায় এলাকারই দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে একজনকে ছেড়ে দেওয়া হয়। অন্যজনকে জিজ্ঞাসাবাদ চলছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7jhn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন