English

24 C
Dhaka
সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬
- Advertisement -

মায়ের গোপন ছবি তুলে প্রেমিককে পাঠাতেন তরুণী, অতঃপর…

- Advertisements -

ঘটনাটি ঘটেছে ভারতের কর্নাটকের বেঙ্গালুরুতে। সেখানে মায়ের গোপন ছবি তুলে প্রেমিককে পাঠাতেন এক তরুণী। দিনের পর দিন সেই সমস্ত ছবি প্রেমিকের ফোনে গিয়েছে মায়ের সম্মতি ছাড়াই! মেয়ের ফোন ঘেঁটে এই তথ্য জানার পরেই পুলিশের দ্বারস্থ হলেন ভুক্তভোগী নারী। নিজের কন্যার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন। শাস্তি চাইলেন নিজের ২৩ বছর বয়সি কন্যা ও তার প্রেমিকের।

পুলিশকে ওই নারী জানিয়েছেন, তার কন্যা পড়াশোনার কাজে লাগবে বলে বাবা-মায়ের কাছে একটি মোবাইল ফোন চেয়েছিলেন। তাকে তা কিনে দেওয়া হয়েছিল। মাসখানেক আগে পরিবারের সদস্যরা দেখেন, তরুণী অচেনা এক যুবকের সঙ্গে ফোনে ঘন ঘন কথা বলছেন। এতে সন্দেহ হওয়ায় কন্যার ফোন ঘাঁটেন তার মা।

ফোন ঘেঁটে তিনি জানতে পারেন, তার অনেক ছবি ওই ফোনে তোলা হয়েছে। শুধু তার নয়, এক পরিচিত নারীর ছবিও ফোনে রয়েছে। রয়েছে একাধিক ব্যক্তিগত মুহূর্তের ছবি। তবে কোনওটিই তাদের সম্মতি নিয়ে তোলা হয়নি। এমনকি, লুকিয়ে লুকিয়ে ছবি তুলে সেগুলো ওই অচেনা যুবককে পাঠিয়েছেন তরুণী। মেয়েকে জিজ্ঞাসাবাদ করে মা জানতে পারেন, যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। এমনকি, কিছু দিন আগে তারা গোপনে বিয়েও করেছেন বলে দাবি করেন তরুণী।

এরপরেই থানায় যান ভুক্তভোগী নারী। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তরুণীর সেই ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে অভিযুক্ত যুবকের ফোনও। পুলিশ জানিয়েছে, দু’টি ফোন ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। আপাতত ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা। রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। 

The short URL of the present article is: https://www.nirapadnews.com/j70u
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন