‘মার্কিন আগ্রাসন’ আতঙ্কে যুদ্ধ প্রস্তুতি শুরু কিউবার

- Advertisements -

যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সম্ভাব্য ‘আক্রমণ’ আতঙ্কে প্রস্তুতি নিতে শুরু করেছে কিউবা।

রাজধানী হাভানাজুড়ে সরকারি ভবন ও সাধারণ মানুষকে জরুরি পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

যদিও মার্কিন প্রশাসন রিপোর্ট লেখা পর্যন্ত কিউবায় আনুষ্ঠানিকভাবে সামরিক অভিযানের কোনও ঘোষণা দেয়নি, তবুও সাম্প্রতিক কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

Advertisements

সম্প্রতি সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফের হাভানা সফর কিউবাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। কিউবার সরকারি কর্মকর্তারা সফরে যুক্তরাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করেন যে, দ্বীপ রাষ্ট্রটি যুক্তরাষ্ট্রের জন্য কোনও হুমকি নয়। তবে মার্কিন পক্ষ কিউবার বিরুদ্ধে রাশিয়া ও চীনের গোয়েন্দা তৎপরতায় সহায়তার অভিযোগ তোলে।

এদিকে কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন অভিযোগপত্রের খবর উত্তেজনা আরও বাড়িয়েছে। কিউবার কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এমন পদক্ষেপ নিলে দুই দেশের সম্পর্ক ভেঙে পড়তে পারে এবং পরিস্থিতি সামরিক সংঘাতে রূপ নিতে পারে।

Advertisements

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল সম্প্রতি বলেছেন, প্রয়োজনে তারা ‘বিপ্লব রক্ষায় জীবন দিতেও প্রস্তুত’। রাষ্ট্রীয় গণমাধ্যমে সাধারণ নাগরিকদের সামরিক প্রশিক্ষণ নেওয়ার ছবিও প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে দীর্ঘ অর্থনৈতিক সংকট, বিদ্যুৎ বিভ্রাট ও খাদ্য সংকটে বিপর্যস্ত সাধারণ কিউবানদের মধ্যে হতাশা বাড়ছে। যুক্তরাষ্ট্রের তেল অবরোধ ও নতুন নিষেধাজ্ঞার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, উত্তেজনা বাড়তে থাকলে দ্বীপটিতে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/iolp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন