English

24 C
Dhaka
শনিবার, মার্চ ৭, ২০২৬
- Advertisement -

শ্রীলঙ্কা উপকূলে বেকায়দায় ৩ ইরানি জাহাজ, চাইল প্রবেশের অনুমতি

- Advertisements -

ইরানের ওপর চাপিয়ে দেওয়া গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের অসম যুদ্ধের সপ্তম দিনে তেহরানের তিনটি জাহাজের বেকায়দায় পড়ার খবর পাওয়া গেছে। নৌযানগুলো ইতোমধ্যে শ্রীলঙ্কায় নোঙর করার জন্য আবেদন করেছে।

শ্রীলঙ্কার রাষ্ট্রীয় বার্তায় বলা হয়, তিনটি ইরানি জাহাজ ৯ ও ১৩ মার্চ শ্রীলঙ্কা সফরের অনুমতি চেয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে বলে জানিয়েছের শ্রীলঙ্কান প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে।

তিনি জানান, ইরানি সরকার গত ২৬ ফেব্রুয়ারি সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে এ সফরের জন্য শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুমতি চেয়েছিল।

তিনি আরও উল্লেখ করেন, জাহাজগুলো শ্রীলঙ্কার জলসীমার কাছে অবস্থান করছিল এবং মানবিক অনুরোধে জাহাজের দু’জন কর্মকর্তাকে দেশে আনা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে অনুষ্ঠিত বিশেষ সংবাদ ব্রিফিংয়ে প্রেসিডেন্ট দিসানায়েকে বলেন, চলমান বা ভবিষ্যতের কোনো আন্তর্জাতিক সংঘাতে শ্রীলঙ্কার ভূখণ্ড, সমুদ্রসীমা কিংবা আকাশসীমা কোনোভাবেই ব্যবহার করতে দেওয়া হবে না।

দিসানায়েকে সংবাদ সম্মেলনে জানান, আইআরআইএস বুশেহর নামের একটি ইরানি জাহাজ কলম্বো বন্দরের কাছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন এলাকায় নোঙর করা আছে।

তিনি জানান, জাহাজটি শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশের অনুমতি চেয়েছে এবং জাহাজের ক্রুদের উদ্ধার করে তীরে আনা হয়েছে।

তিনি আরও বলেন, শ্রীলঙ্কায় ইরানি দূতাবাস ও শ্রীলঙ্কা সরকারের মধ্যে আলোচনার পর ক্রুদের উদ্ধারের সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট জাহাজের অধিনায়ক।

বার্তায় তিনি বলেন, সে অনুযায়ী আমাদের নৌবাহিনীর জাহাজগুলো ওই জাহাজের কাছে পৌঁছেছে এবং ক্রুদের উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে। আমাদের কাছে যে তথ্য আছে, তাতে ২০৮ ক্রুকে তীরে আনার জন্য প্রস্তুত করা হয়েছে।

এর মধ্যে ৫৩ জন কর্মকর্তা, ৮৪ জন ক্যাডেট, ৪৮ জন সিনিয়র নাবিক এবং ২৩ জন নাবিক আছেন।

আমরা এখন ওই ২০৮ জনকে জাহাজ থেকে আমাদের নৌযানে নিয়ে এসে কলম্বো বন্দরে আনার প্রক্রিয়া শুরু করেছি।

এরপর ওই জাহাজের ক্রু ও আমাদের নাবিকদের ত্রিনকমালি বন্দরের এলাকায় নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

এর আগে নয়াদিল্লির সঙ্গে যৌথ মহড়া শেষ করে ফেরার সময় ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজে সাবমেরিন থেকে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে ৮৭জন নিহত হয় এবং বেশ কয়েকজন আহত হয়। জাহাজটিতে ১৮০জন আরহণ করছিলেন বলে জানা গেছে। তাদের মধ্যে ৩২জনকে অক্ষত উদ্ধার করা গেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/nxod
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন