ফ্রান্স সফরে গেছেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সেখানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করেছেন তিনি। তাদের দুই জনের আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে জ্বালানি। শুক্রবার (২৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বৈঠক শুরু হওয়ার আগে ম্যাক্রোঁর সহযোগীরা জানান, সৌদি প্রিন্সকে মূলত তেলের উৎপাদন বাড়ানোর আহ্বান জানাবেন তিনি। চলতি মাসের শুরুতে রিয়াদ সফর করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সে সময়ও সালমানকে তেলের উৎপাদন বাড়ানোর অনুরোধ করেন বাইডেন।
