English

29 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
- Advertisement -

হরমুজ প্রণালি দখলে নেওয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প

- Advertisements -

ইরানের নিয়ন্ত্রণে থাকা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিজেদের দখলে নেওয়ার ‘চিন্তাভাবনা’ করছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদমাধ্যম সিবিএস নিউজকে এ কথা জানিয়েছেন।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত এই প্রণালি দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়।

তবে ১০ দিন আগে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে।

সিবিএস নিউজকে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিটি বর্তমানে উন্মুক্ত রয়েছে, তবে হোয়াইট হাউস এটি ‘দখলে নেওয়ার কথা ভাবছে’ এবং সেখানে তারা ‘অনেক কিছুই’ করতে পারে।

রিপোর্ট লেখা পর্যন্ত ইরান প্রণালিটি বন্ধ করে দেয়নি। তবে দেশটি হুমকি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনও তেলের ট্যাংকার এই পথ দিয়ে চলাচলের চেষ্টা করলে সেটিতে তারা হামলা চালাবে।

এদিকে, কয়েকদিনের মধ্যেই ইরান যুদ্ধ শেষ করা হতে পারে- এমন ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

সিবিএস নিউজকে ট্রাম্প বলেন, “আমার মনে হয় যুদ্ধ প্রায় শেষ।”

তিনি দাবি করেন, ইরানের এখন কার্যত কোনও নৌবাহিনী নেই, যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে এবং তাদের বিমানবাহিনীও নেই। ট্রাম্পের ভাষায়, তাদের ক্ষেপণাস্ত্র শক্তিও এখন বিচ্ছিন্ন হয়ে গেছে।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে নির্ধারিত সময়ের তুলনায় অনেক এগিয়ে রয়েছে। যুদ্ধ শিগগির শেষ হতে পারে কী না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি মূলত তার পরিকল্পনার ওপর নির্ভর করছে। যুদ্ধ শেষ করা এখন আমার চিন্তার মধ্যেই রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তৎক্ষণাৎ পাল্টা হামলা শুরু করে ইরানও। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় ব্যাপক হামলা চালাচ্ছে তেহরান। এতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/87uy
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন