English

26 C
Dhaka
সোমবার, মার্চ ৯, ২০২৬
- Advertisement -

হিজবুল্লাহর হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত

- Advertisements -

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)।
নিহতদের একজনের নাম মাহের খাতার ( ফার্স্ট ক্লাস সার্জেন্ট, বয়স ৩৮)। তিনি ৯১তম ‘গ্যালিলি’ আঞ্চলিক ডিভিশনের কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটে ভারী যন্ত্রচালক হিসেবে কাজ করতেন। তার বাড়ি মাজদাল শামস।

অন্য নিহত সেনার নাম পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

খবর অনুসারে, ইসরায়েলি সীমান্তের কাছের মানারা এলাকার বিপরীতে দক্ষিণ লেবাননের একটি সামরিক পোস্টের কাছে হিজবুল্লাহ আক্রমণ করলে এই ঘটনা ঘটে।

আইডিএফের প্রাথমিক তদন্তে বলা হয়েছে, অভিযানের সময় একটি পুমা সাঁজোয়া যান কাদায় আটকে যায়। সেটিকে উদ্ধার করতে আরেকটি পুমা সাঁজোয়া যান এবং দুটি ডি–৯ সাঁজোয়া বুলডোজার (ডি–৯ আর্মারড বুলডোজার) পাঠানো হয়।

এ সময় একটি ডি–৯ বুলডোজার লক্ষ্য করে একটি প্রজেক্টাইল আঘাত হানে। এটি ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র বা মর্টারের গোলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আঘাতের পর বুলডোজারে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই দুই ইসরায়েলি সেনা নিহত হয়। এ ঘটনায় একজন ইসরায়েলি কর্মকর্তা হালকা আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/pe9m
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন