হিজাব পরায় পরীক্ষায় দিতে পারেননি কর্ণাটকের ২ ছাত্রী

- Advertisements -

হিজাব পরে আসায় কর্ণাটকের সেই দুই ছাত্রী আলিয়া আসাদি ও রেশমাকে কলেজের চূড়ান্ত পরীক্ষা দিতে দেয়নি কর্তৃপক্ষ।

শুক্রবার (২২ এপ্রিল) দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা দিতে আসলে কেন্দ্রে থেকেই তাদের ফেরত পাঠানো হয়।

Advertisements

ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, হিজাব পরেই পরীক্ষার অনুমতির জন্য ওই দুই ছাত্রী ৪৫ মিনিট ধরে পরিদর্শক ও কলেজের অধ্যক্ষকে অনুরোধ করেন। কিন্তু অনুমতি না দিলে তারা বাধ্য হয়ে পরীক্ষা না দিয়েই চলে যায়।

এদিকে রাজ্যের অনেক মুসলিম ছাত্রী হিজাব পরে পরীক্ষায় অংশ নিতে কর্ণাটকের শিক্ষামন্ত্রী বিসি নাগেশের কাছে অনুমতি চেয়ে আসছিলেন। কিন্তু শিক্ষামন্ত্রী জানিয়েছেন, হিজাব পরা কোনো শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না।

Advertisements

উল্লেখ্য, আলিয়া আসাদি ও রেশমা দীর্ঘদিন ধরেই হিজাবের পক্ষে আন্দোলন করে আসছিলেন। এমনকি আদালতে পিটিশনও দাখিল করেছিলেন তারা। কিন্তু গত ১৫ মার্চ কর্ণাটক হাইকোর্ট তাদের পিটিশন খারিজ করে দিয়ে বলেছিল, হিজাব ‘ইসলাম ধর্মের কোনো অপরিহার্য বিষয় নয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6xoe
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন