২০২২ সাল ছিল ফ্রান্সের উষ্ণতম বছর

- Advertisements -

২০২২ সাল গড় তাপমাত্রার হিসেবে ছিল ফ্রান্সের উষ্ণতম বছর। গত বছর দেশটি বৃষ্টিপাতের হারও ছিল সর্বনিম্ন। শুক্রবার ফরাসি জাতীয় আবহাওয়া কার্যালয় এই তথ্য দিয়েছে।

২০২২ সালে ফ্রান্সের গড় তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। ২০২০ সালে যা ছিল ১৪.০৭ ডিগ্রি সেলসিয়াস।

Advertisements

জলবায়ু পরিবর্তনের কারণেই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছে ফ্রান্সের আবহাওয়া দপ্তর।

১৯৮৯ সালের পর ২০২২ সালেই সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে ফ্রান্সে। গেল বছর গড় বৃষ্টিপাতের চেয়েও ২৫ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে দেশটিতে।

Advertisements

আর তাপমাত্রার এমন উল্মফনের কারণে ফ্রান্সে বাড়ছে দাবদাহ, খরা ও বনে আগুন লাগার সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে জরুরি কোনো ব্যবস্থা না নেওয়ায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সমালোচনা করছেন দেশটির পরিবেশ ও জলবায়ু বিজ্ঞানীরা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/z851
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন