আপেল, আমন্ডের বাগানে সজারুর হামলা, ক্ষেতের পর ক্ষেত নষ্ট

- Advertisements -

আপেল ও আমন্ডের (বাদাম) বাগানে হঠাৎ করেই সজারুর দল হামলা চালিয়েছে। অথচ, এত দিন অন্যান্য ফলের গাছের বাকল খেয়ে ফেলতো সজারুর দল। এবার তাদের কুনজরে পড়ে বড় ধরনের ক্ষতির মুখে কাশ্মীরের পুলওয়ামার চাষিরা।

শীতকাল এলে ঝাঁকে ঝাঁকে সজারু ফলের বাগানগুলোতে হামলা চালায়।

Advertisements

তারা গাছগুলোে ক্ষতি এমনভাবে করে যে, সেগুলো এক বছরের মধ্যেই মরে যায়। ফলে বিপুল ক্ষতি হয় ফল চাষিদের।

আপেল-আমন্ডের বাগানগুলোতে সজারুর হামলা দেখে মাথায় হাত পড়েছে কৃষকদের। গাছগুলো রক্ষা করতে কাঁটাতার, বস্তা ঘিরে দিচ্ছেন চাষিরা। তার পরেও কোনো লাভ হচ্ছে না। ইতোমধ্যেই বাগানের পর বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisements

অথচ, ১০-১৫ বছর সময় লাগে একেকটি গাছ বড় হতে। একটি পূর্ণবয়স্ক গাছে ৪০ কেজির মতো আমন্ডের ফলন হয়। চাষিদের দাবি, সেই গাছ নষ্ট করে দিচ্ছে সজারুর দল। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন শোপিয়ান, পুলওয়ামা এবং বুদগাম জেলার চাষিরা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/tpcg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন