মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদের মুসল্লিদের ওপর টিয়ারশেল ছুড়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার আল-আকসা প্রঙ্গণে ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর হামলা চালানো হয়। আল–জাজিরা এতথ্য জানিয়েছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ পবিত্র আল-আকসা মসজিদ বন্ধ করে রেখেছে। এরই মধ্যে এ হামলার ঘটনা ঘটল। আল-আকসা চত্বরে প্রবেশ করতে না পেরে মুসল্লিরা স্থাপনাটির যতটা সম্ভব কাছাকাছি দাঁড়িয়ে নামাজ পড়েন।
জেরুজালেমের বাসিন্দা হাজেন বুলবুল (৪৮) বলেন, জেরুজালেমের মুসলিমদের জন্য এটি সবচেয়ে দুঃখের দিন। শৈশব থেকে আল-আকসায় ঈদের নামাজ পড়ছি। এটি বন্ধ করে তারা উদাহরণ তৈরি করল। হয়তো এটিই শেষ নয়।
