ইউক্রেনে গোলার আঘাতে ভারতীয় ছাত্র নিহত

- Advertisements -

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে গোলার আঘাতে ভারতীয় ছাত্র নাভিন এস জ্ঞানাগৌড়া নিহত হয়েছেন।

মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত নাভিন এস জ্ঞানাগৌড়া ভারতের কর্ণাটকের বাসিন্দা। সে খারকিভ ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।

Advertisements

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, খারকিভে গোলার আঘাতে ওই ছাত্রের মৃত্যু হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় মঙ্গলবার বিকেলে ইউক্রেন ও রাশিয়ার দুই রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব। ভারতীয় ছাত্রদের ইউক্রেন থেকে দ্রুত যাতে বের করা যায়, সে বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হবে বলে জানানো হয়েছে।

Advertisements

ইউক্রেনে কয়েক হাজার ভারতীয় ছাত্র আটকে আছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য, সব মিলিয়ে প্রায় ১৬ হাজার ভারতীয় সেখানে আটকে। তাদের উদ্ধার করতে রোমানিয়ায় বিমান পাঠিয়েছে ভারত। কারণ ইউক্রেন আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতিতে রোমানিয়ার সীমান্ত পর্যন্ত পৌঁছাতেই সমস্যায় পড়ছেন ভারতীয়রা।

এর আগে ভারতীয় সরকার জানিয়েছিল, সকলে যেন রাজধানী কিয়েভে চলে আসেন। কিন্তু মঙ্গলবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবারের মধ্যে সকলে যেন কিয়েভ ছাড়েন। ট্রেনে বা অন্য কোনো ভাবে তারা যেন রোমানিয়ার সীমান্তে পৌঁছে যান। মঙ্গলবার বুখারেস্ট ও বুদাপেস্ট থেকে দুইটি বিমানে করে আটকে থাকা ছাত্রছাত্রীদের ভারতে নিয়ে আসা হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/eoxu
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন