ইউক্রেনের আরও এক গ্রাম দখল করেছে রাশিয়া

- Advertisements -

ইউক্রেনের আরও একটি গ্রাম দখল করার দাবি করেছে রাশিয়া। সোমবার (৯ সেপ্টেম্বর) রাশিয়া দাবি করেছে যে, তারা ইউক্রেনের মেমরিক শহরটি দখল করে নিয়েছে। এই শহরটি পূর্বাঞ্চলীয় দনেৎস্ক অঞ্চলের পোকরভস্কের কিয়েভ-অধিষ্ঠিত লজিস্টিক হাব থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে অবস্থিত। খবর এএফপির।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউনিট অব দ্য সেন্টার গ্রুপের সদস্যরা মেমরিক বসতি মুক্ত করেছে। এর আগে রোববার (৮ সেপ্টেম্বর) রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে যে, তারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় একটি শহর দখল করেছে। মস্কোর বাহিনী কৌশলগত শহর পোকরভস্কের দিকে অগ্রসর হচ্ছে বলেও জানা যায়।

এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ বাহিনী দোনেৎস্ক অঞ্চলের নোভোরোডিভকা এলাকা মুক্ত করেছে। এটি পোকরভস্ক শহর থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে অবস্থিত।

Advertisements

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ইউক্রেনে রাশিয়ার হামলার আগে ওই শহরে ১৪ হাজারের বেশি বাসিন্দার বসবাস ছিল। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত চলছেই।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার বলেছেন, ৩০ মাস ধরে চলা এই যুদ্ধের মাধ্যমে ইউক্রেনে তাদের প্রধান লক্ষ্য ছিল পূর্ব ডনবাস এলাকা দখল করা।

Advertisements

এর আগে ইউক্রেনে বড় ড্রোন হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, মোট ৬৭টি দীর্ঘ পাল্লার শাহেদ ড্রোন ছুড়েছে মস্কো। তবে এর মধ্যে ৫৮টি ড্রোন ভূপাতিত করার দাবি করা হয়।

ইউক্রেনের বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় ইউক্রেনজুড়ে ১১ অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ইউনিট স্বক্রিয় ভূমিকা পালন করেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে সংসদ ভবনের পাশে ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এ সম্পর্কিত বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/kjth
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন