ইরানে ইন্টারনেট সুবিধা সীমিত করেছে সরকার

- Advertisements -

নাগরিকদের ‘সুরক্ষিত’ রাখতে ইন্টারনেট সুবিধা সাময়িকভাবে সীমিত করার ঘোষণা দিয়েছে ইরান। খবর আল জাজিরার।

ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে, ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে নাগরিকদের প্রাণ ও সম্পত্তির প্রতি ‘শত্রুর হুমকি’ প্রতিরোধের লক্ষ্যে সাময়িকভাবে ইন্টারনেট সুবিধা সীমিত করা হয়েছে।

Advertisements

এর আগে লন্ডনভিত্তিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লক্সের এর প্রতিবেদনে বলা হয়, ইরানে ‘প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট’ দেখা গেছে।

Advertisements

ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতে একের পর এক সাইবার হামলার সম্মুখীন হতে হচ্ছে ইরানকে। এতে ইরানের ব্যাংকিং ব্যবস্থাসহ অনেক প্রযুক্তি কাঠামো আক্রান্ত হয়েছে। তাই দেশটি এখন নিরাপত্তার স্বার্থে নিজেরাই ইন্টারনেট সুবিধা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/eauu
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন