ইসরায়েল-মার্কিন হামলা: ইরানের সামরিক ঘাঁটিতে ক্ষতি ‘সামান্য’, মূল ঘাঁটি এখনো অক্ষত

- Advertisements -

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলায় ইরানের সামরিক স্থাপনায় ‘সামান্য’ ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তেহরান। একই সঙ্গে ইরানের মূল সামরিক সরঞ্জাম এমন স্থানে রয়েছে যেখানে শত্রুপক্ষ কখনোই পৌঁছাতে পারবে না এবং সেগুলো এখনো অক্ষত রয়েছে বলে মন্তব্য করা হয়েছে।

দেশটির খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি এক বিবৃতিতে বলেন, যেসব কেন্দ্রকে আপনারা লক্ষ্যবস্তু মনে করছেন, সেগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়। আমাদের কৌশলগত সামরিক সরঞ্জাম এমন স্থানে উৎপাদিত হয়, যেগুলো সম্পর্কে আপনারা কিছুই জানেন না এবং কখনো পৌঁছাতেও পারবেন না।

ইরানি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দাবি করেন, ইরানের নৌ ও বিমান বাহিনী ধ্বংস হয়ে গেছে এবং খুব শিগগির দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা সর্বনিম্ন পর্যায়ে নেমে আসবে।

তবে তেহরানের সর্বশেষ প্রতিক্রিয়া থেকে বোঝা যাচ্ছে, ইরান এই দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করছে এবং নিজেদের সামরিক সক্ষমতা অটুট রয়েছে বলে জোরালোভাবে বক্তব্য দিচ্ছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/i64a
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন