English

25 C
Dhaka
শনিবার, মার্চ ১৪, ২০২৬
- Advertisement -

এক কাপ চায়ের জন্য নীতা আম্বানির খরচ কত?

- Advertisements -

নীতা মুকেশ আম্বানি একজন ভারতীয় ব্যবসায়ী। তিনি রিলায়েন্স ফাউন্ডেশন, ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। শুধু তাই নয়, তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পরিচালকও।

তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মুকেশ আম্বানির স্ত্রী। আম্বানি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম।

সম্প্রতি এক প্রতিবেদনে নীতা আম্বানির পান করা প্রিয় চায়ের কাপের দাম উঠে এসেছে।

‘ইন্ডিয়া ডট কম’ সহ একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, নীতা আম্বানির পান করা এক কাপ চায়ের দাম নাকি ৩ লাখ টাকা।

সেই চায়ের কাপের সেটের দাম ১.৫ কোটি টাকা। প্রশ্ন উঠতেই পারে যে, এমন কী জিনিস দিয়ে তৈরি এই কাপ, যার এত দাম রয়েছে? তারও উত্তর সামনে আসছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নীতা আম্বানির ব্যবহার করা ওই প্রিয় চায়ের কাপ আসলে জাপানি। জাপানের সবচেয়ে অভিজাত ও পুরনো ক্রকারি সংস্থা নোরিটেক ওই কাপ তৈরি করে। নোরিটেকের তৈরি করা ওই কাপেই চা পান করে থাকেন নীতা আম্বানি বলে খবর। এই কাপের দাম এত বেশি কেন? এই বিশেষ কাপগুলিতে কী থাকে!

প্রতিবেদনে বলা হয়েছে, ওই বিশেষ ধরনের কাপে অত্যন্ত উচ্চ মানের চিনা মাটি থাকে। বিভিন্ন ধরনের দুর্লভ উপাদান দিয়ে নাকি সেই কাপ তৈরি হয়। সঙ্গে সুক্ষ্ম কারিগরি এই কাপের মানকে আলাদা করে দেয়। এই সমস্ত কিছুর সহযোগে এই কাপ শুধু সৌন্দর্যের প্রতীকই হয়ে ওঠে না, সঙ্গে বনেদিয়ানার চিহ্নও হয়ে ওঠে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7qrw
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন