এক্স পোস্টের জেরে ফ্রান্সে ইইউ এমপি রিমা হাসান গ্রেপ্তার

- Advertisements -

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগে ফ্রান্সের বামপন্থী রাজনীতিক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য (এমইপি) রিমা হাসানকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) তাঁকে আটক করা হয়। তার এই গ্রেপ্তার ফরাসি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২৬ মার্চ করা একটি পোস্টকে কেন্দ্র করে রিমা হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।

ওই পোস্টে তিনি ১৯৭২ সালের লোদ বিমানবন্দর হামলার ঘটনায় দণ্ডপ্রাপ্ত এক ব্যক্তির মন্তব্য উদ্ধৃত করেছিলেন। জাপানিজ রেড আর্মির চালানো সেই হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। ফরাসি কর্তৃপক্ষের সন্দেহ, রিমা হাসানের সেই পোস্টটি সন্ত্রাসবাদের প্রতি সমর্থনের শামিল। যদিও বিতর্কিত সেই পোস্টটি তিনি পরবর্তীতে মুছে ফেলেছিলেন, তবুও বিষয়টি আইনি জটিলতায় গড়ায়।
 

রিমা হাসানের রাজনৈতিক দল ‘লা ফ্রঁস আঁসুমিজ’-এর নেতা জঁ-লুক মেলাঁশোঁ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, এটি ‘রাজনৈতিক পুলিশিং’-এর একটি নগ্ন উদাহরণ, যা সরাসরি সংসদ সদস্যদের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ।

তবে গ্রেপ্তারের বিষয়ে এখন পর্যন্ত রিমা হাসান কিংবা তার আইনজীবীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনা ফ্রান্সে মতপ্রকাশের স্বাধীনতা এবং সন্ত্রাসবাদবিরোধী আইনের প্রয়োগ নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে।

বিশ্লেষকদের মতে, এটি কেবল একটি সাধারণ সোশ্যাল মিডিয়া পোস্টের বিষয় নয়, বরং এর পেছনে গভীর রাজনৈতিক ও আইনি প্রেক্ষাপট জড়িত রয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/gpp7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন