English

28 C
Dhaka
বুধবার, মার্চ ১১, ২০২৬
- Advertisement -

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান

- Advertisements -

কুয়েত ও বাহরাইনে মোতায়েন করা মার্কিন সেনাদের ওপর হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বুধবার (১১ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে এ দাবি করে বলে জানায় কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরা।

বিবৃতিতে জানা যায়, কুয়েতের আল-উদাইরি হেলিকপ্টার ঘাঁটি, মোহাম্মদ আল-আহমদ নৌঘাঁটি এবং আলী আল-সালেম বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আইআরজিসি আরও দাবি করেছে, তারা বাহরাইনে মার্কিন সেনাদের ব্যবহৃত একটি নৌঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।

এদিকে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা, উত্তরাঞ্চলীয় বন্দর শহর হাইফার একটি নৌঘাঁটি এবং একটি রাডার সিস্টেমে হামলা চালিয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/rmj1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন