ক্যাথলিক গির্জার ২৬৬তম এবং বর্তমান ‘পোপ ফ্রান্সিস’ ফুটবলের বড় ভক্ত। দিয়েগো ম্যারাডোনা, জিয়ানলুইগি বুফন, লিওনেল মেসির মতো কিংবদন্তি ফুটবলাররা সাক্ষাত করেছেন এই পোপের সঙ্গে, উপহার দিয়েছেন নিজেদের জার্সি। এবার পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করে নিজের ছেলের সাত নম্বার জার্সি উপহার দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো মা ‘মারিয়া দোলোরেস দস সান্তোস’।
তবে ম্যানইউ নয়, পর্তুগালের সাত নম্বর জার্সি উপহার দিয়েছেন।
বুধবার ভ্যাটিকান সিটির পল ভি হলে পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করেন রোনালদোর মা। রোনালদোর জার্সি পেয়ে আনন্দিত পোপ ফ্রান্সিস।
এর আগে পোপ ফ্রান্সিস লিওনেল মেসিকে বিশ্বের সেরা ফুটবলার হিসেবে ঘোষণা দিয়েছিলেন। তবে এটা নিয়ে কোনো ক্ষোভ প্রকাশ করেনি রোনালদোর মা ও তার পরিবার। রোনালদো এবং তার পরিবার নিয়মিত ক্যাথলিক চর্চা করছে, ২০১৮ সালে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে থাকাকালীন রোনালদো বলেছিলেন, ‘আমি প্রতি সপ্তাহে গির্জায় যাই। আমি ক্যাথলিক এবং ঈশ্বর আমাকে যা কিছু দিয়েছেন তার জন্য ধন্যবাদ জানাতে যাই। আমি কিছু চাই না, ঈশ্বরকে ধন্যবাদ আমার সবকিছু আছে, আমি কেবল আমার পরিবার এবং বন্ধুদের রক্ষা করার জন্য তাকে ধন্যবাদ জানাই। ‘
মূলত পোপ ফ্রান্সিস আর্জেন্টিনার স্থানীয় ক্লাব সান লরেনজোর বড় ভক্ত। ২০১৪ সালে সান লরেনজো যখন কোপা লিবারতাদোরেস জিতেছিল তখন পুরো দল ভ্যাটিকান সিটিতে গিয়ে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাত করেছিল।
