নিজ বাড়িতে মিলল ইসরায়েলি ২ নারীর গুলিবিদ্ধ মরদেহ

- Advertisements -

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি বাড়ি থেকে দুই নারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দ্য টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশের বরাতে জানা গেছে, দক্ষিণাঞ্চলীয় তেলশেভা শহরের একটি পারিবারিক বাড়ি থেকে ওই দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তাদের বয়স আনুমানিক ২০ বছর। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisements

এমন এক সময় এই হত্যাকাণ্ড ঘটলো, যখন ইসরায়েল একের পর এক ইরানি মিসাইল হামলার মুখোমুখি হচ্ছে। গভীর রাতেও অনেকে ঘরবাড়ি ছেড়ে বাঙ্কারে আশ্রয় নিচ্ছেন। এর মধ্যে গুলিবিদ্ধ দুই নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় আতঙ্ক আরও বেড়েছে।

অন্যদিকে, ইরানের সাম্প্রতিক হামলার জেরে ইসরায়েলের হাইফা শহরের বাজান তেল শোধনাগার খালি করার নির্দেশ দিয়েছেন শহরের মেয়র ইয়োনা ইয়াহাভ। বৃহস্পতিবার হামলার পরপরই তিনি এই পদক্ষেপের কথা জানান।

মেয়র ইয়াহাভ বলেন, ‘ইরানের হামলার কারণে তেল শোধনাগারে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। এর ফলে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ ব্যবস্থাও হুমকিতে পড়েছে।’

Advertisements

এছাড়া ইরান সরাসরি ইসরায়েলের চ্যানেল-১৪ এর অফিস খালি করে দিতে বলেছে বলে জানা গেছে। সব মিলিয়ে সাম্প্রতিক হামলা ও অভ্যন্তরীণ সহিংস ঘটনার কারণে ইসরায়েলজুড়ে ব্যাপক আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/bfp7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন