রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, জবাইয়ের অনুমতি দেয়ার আগে গবাদি পশুর বয়স ও শারীরিক অবস্থা সম্পর্কে পশুচিকিৎসকের মূল্যায়ন বাধ্যতামূলক। একেই চ্যালেঞ্জ জানিয়েছেন মহুয়া মৈত্র।
গরু, মোষসহ গবাদি পশু জবাই করা ও তার গোশত বিক্রি সংক্রান্ত পুরোনো একটি আইন নতুনভাবে জারি করার নির্দেশ দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার।
কোরবানির ঈদের আগে রাজ্য সরকারের এই বিধিনিষেধের বিরোধিতা করে কলকাতা হাই কোর্টে বেশ কয়েকটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। এর মধ্যে একটি মামলার আবেদনকারী তৃণমূল সংসদ সদস্য মহুয়া মৈত্র।
রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, জবাইয়ের অনুমতি দেয়ার আগে গবাদি পশুর বয়স ও শারীরিক অবস্থা সম্পর্কে পশুচিকিৎসকের মূল্যায়ন বাধ্যতামূলক। একেই চ্যালেঞ্জ জানিয়েছেন মহুয়া মৈত্র।
তার পক্ষের আইনজীবী আদালতে জানান, তিনি শুধুমাত্র ‘ইন্টারিম রিলিফ’ চেয়েছেন।
তার যুক্তি, ১৯৫০ সালের আইনটি ‘ধর্মীয় জবাই’র বিরুদ্ধে তৈরি করা হয়েছিল। এর চার নম্বর ধারায় বলা হয়েছে- শুধুমাত্র ১৪ বছরের বেশি বয়সী পশুই কোরবানি দেয়া যাবে।
তিনি যুক্তি দেন, কোরবানি শুধুমাত্র সুস্থ পশুর ক্ষেত্রেই প্রযোজ্য, বৃদ্ধ বা পঙ্গু পশুর ক্ষেত্রে নয়।