
তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যেই পাকিস্তানে ব্যাপক লোডশেডিং বা বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছে। দেশটির জ্বালানি মন্ত্রণালয় থেকে জানানো হয়, জাতীয় বিদ্যুৎ গ্রিডের ফ্রিকোয়েন্সি কমে যাওয়ায় সোমবার (২৩ জানুয়ারি) ভোর থেকে এ বিদ্যুৎবিভ্রাট দেখা দেয়।
জানা যায়, এদিন পাকিস্তানের সবচেয়ে বড় শহর করাচি, রাজধানী ইসলামাবাদের পাশাপাশি লাহোর ও পেশোয়ারসহ সব বড় শহর বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/mx6m