পোষা টিয়া হত্যা: দুই নারীর ২৫ মাসের কারাদণ্ড

- Advertisements -

পোষা টিয়া পাখি হত্যার দায়ে যুক্তরাজ্যে দুই নারীকে কারাগারে পাঠানো হয়েছে। ওই দুই নারী হলেন- নিকোলা ব্র্যাডলি (৩৫) এবং ট্রেসি ডিক্সন (৪৭)। তারা দুইজনই যুক্তরাজ্যের কার্লাইল শহরের বাসিন্দা। মদ্যপানের পর নেশাগ্রস্ত হয়ে তারা আফ্রিকান গ্রে প্রজাতির টিয়া পাখিটিকে মেরে ফেলেন বলে জানা গেছে।

Advertisements

আদালতের রায় অনুসারে, মেরে ফেলার আগে পাখিটিকে পরিষ্কার করার স্প্রে দেওয়া হয়েছিল। পরে পাখিটির ঘাড় ভেঙ্গে ফেলা হয়। বিচারকের ভাষ্যমতে দুই মহিলার নিষ্ঠুরতা ছিল সীমার বাইরে। তাদের উভয়কে ২৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে উভয় নারীই প্রথমে তাদের অপরাধ অস্বীকার করে। কিন্তু বিচারে তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়। পাশাপাশি তাদেরকে অনির্দিষ্টকালের জন্য প্রাণী পোষা নিষিদ্ধ করা হয়েছে।

টিয়ার মালিক পল ক্রুকস আদালতকে বলেছেন, ঘটনার পর তিনি উদ্বীগ্ন, প্যানিক অ্যাটাক এবং ঘুমের সমস্যায় ভুগছেন। ক্রুকসের মতে, ঘটনাটি ঘটেছে গত বছরের ৩০ জুলাই। সেদিন রাতের বেলা তিনি ওই মাতাল মহিলাদেরকে তার বাড়িতে লিফট দিয়েছিলেন। পরে সে কেনাকাটা করতে বাড়ি থেকে বের হয় এবং ফেরার পরে দেখতে পায় টিয়ার মাথা খাঁচার বাইরে ঝুলছে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/boyj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন