বাতাসে ধসে পড়ল সেতু!

- Advertisements -

ঝড়ো বাতাসে ধসে গেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের পেদ্দাপালি জেলায় অবস্থিত একটি নির্মীয়মাণ সেতু। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটের দিকে ঝড়ো বাতাসের কারণে সেতুটির পাঁচটি গার্ডারের মধ্যে দুটি ধসে পড়ে।

স্থানীয় বাসিন্দা সিরিকোন্ডা বাক্কা রাও বলেন, সৌভাগ্যক্রমে বিয়ের পার্টিতে যাওয়া একটি বাস সেতুটি ধসে পড়ার মাত্র এক মিনিট আগে ওই স্থান অতিক্রম করে। বাসটিতে ৬৫ জন যাত্রী ছিলেন।

Advertisements

২০১৬ সালে মানাইর নদী ওপর এক কিলোমিটারের ওই সেতু নির্মাণকাজের উদ্বোধন করেন তেলেঙ্গানা বিধানসভার তৎকালীন স্পিকার এস মধুসুধন চারি এবং স্থানীয় বিধায়ক পুত্তা মধু। তখন এর ব্যয় ধরা হয়েছিল ৪৯ কোটি রুপি।

কাজটি এক বছরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল এবং এর উদ্দেশ্য ছিল মন্থনি, পারকাল এবং জাম্মিকুন্তা শহরের মধ্যে প্রায় ৫০ কিলোমিটার দূরত্ব কমানো।

Advertisements

তবে বকেয়া পরিশোধ না করায় ঠিকাদার এক বছরের মধ্যে নির্মাণ কাজ বন্ধ করে দেন।

এর আগেও একই ঠিকাদারের তৈরি ভেমুলওয়াদা সেতু ভারী বৃষ্টির কারণে ধসে পড়ে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/a2kc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন