বার্লিনের জাদুঘরে রোবট হয়ে ঘুরছেন মাস্ক-জাকারবার্গ!

- Advertisements -

বার্লিনের নিউ ন্যাশনাল গ্যালারি বর্তমানে অদ্ভুত ও চমকপ্রদ দৃশ্যের সাক্ষী হচ্ছে, যেখানে ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ এবং জেফ বেজোসের মতো প্রভাবশালী ব্যক্তিদের অবয়ব বিশিষ্ট রোবট কুকুর ঘুরে বেড়াচ্ছে।

ডিজিটাল শিল্পী বিপুলের (মাইক উইঙ্কেলম্যান) ‘রেগুলার অ্যানিম্যালস’ নামক এই বিশেষ শিল্প প্রদর্শনীটি গত ১ মে থেকে দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। একটি ঘেরা জায়গার মধ্যে এই রোবট কুকুরগুলো স্বাধীনভাবে চলাফেরা করছে এবং পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে। এই রোবটগুলোর মাথায় বসানো হয়েছে মাস্ক, জাকারবার্গ, বেজোস এমনকি পাবলো পিকাসোর মতো ব্যক্তিত্বদের সিলিকন মাস্ক।

Advertisements

এই প্রকল্পের মূল বৈশিষ্ট্য হলো এর কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। প্রতিটি রোবট কুকুরে থাকা ক্যামেরা চারপাশের পরিবেশের ছবি তোলে এবং এআই সিস্টেমের মাধ্যমে সেই তথ্যগুলো সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব স্টাইল বা আদর্শ অনুযায়ী বিশ্লেষণ করে। এরপর রোবটগুলো সেই ডিজিটাল তথ্যকে ছাপানো ছবির আকারে শরীর থেকে বের করে দেয়, যা দর্শকরা বিনামূল্যে সংগ্রহ করতে পারছেন।

শিল্পী বিপুলের মতে, এই কাজের মাধ্যমে তিনি বর্তমান বিশ্বের ক্ষমতা কাঠামো এবং অ্যালগরিদমের নিয়ন্ত্রণকে তুলে ধরতে চেয়েছেন। তার ভাষায়, জাকারবার্গ বা মাস্কের মতো ব্যক্তিরা আমাদের দেখার দৃষ্টিভঙ্গি নিয়ন্ত্রণ করেন এবং তারা কোনো আন্তর্জাতিক সংস্থা বা কংগ্রেসের তোয়াক্কা না করেই মুহূর্তের মধ্যে বিশ্বে বড় পরিবর্তন আনতে পারেন।

Advertisements

আগামী ১০ মে পর্যন্ত বার্লিনের এই জাদুঘরে দর্শকরা অভিনব এই প্রদর্শনীর স্বাদ নিতে পারবেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/q12s
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন