
চলমান দাবদাহের মধ্যে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড দেখলো ব্রাজিল। সম্প্রতি দক্ষিণ আমেরিকার দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা আগে কখনোই দেখেননি ব্রাজিলিয়ানরা। গত রোববার (১৯ নভেম্বর) দক্ষিণপূর্বাঞ্চলীয় আরাকুয়াই শহরে রেকর্ড করা হয় এই তাপমাত্রা।
পূর্বাভাসদাতারা বলেছেন, ব্রাজিলে এ সপ্তাহে কিছুটা হলেও তাপমাত্রা কমতে পারে। মাত্র তিনটি প্রাদেশিক রাজধানীতে ৪০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা উঠতে পারে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব মিটিওরলজি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/n3xe