ভারতে করোনার টিকাকরণ সম্পূর্ণ হলে তবেই কেনা যাবে মদ

- Advertisements -

মদ কিনতে গেলে নিতে হবে করোনাভাইরাসের দুই ডোজ টিকা। অন্যথায় মিলবে না মদ। অর্থাৎ করোনার টিকাকরণ সম্পূর্ণ হলে তবেই কেনা যাবে মদ।

সম্প্রতি এ রকম ঘোষণা দিয়েছে তামিলনাড়ুর নীলগিরি জেলার প্রশাসন। যা নিয়ে বিতর্ক হচ্ছে। জেলার সমস্ত প্রাপ্তবয়স্ককে টিকাকরণের আওতায় আনতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন সেখানকার জেলা প্রশাসক।

Advertisements

চলতি মাসের ১ সেপ্টেম্বর থেকে নীলগিরি জেলায় এই নিয়ম চালু করা হয়েছে বলে জানিয়েছেন সেখানকার জেলা প্রশাসক জে ইনোসেন্ট দিব্যা।

মদ কেনার জন্য কোভিড টিকার সার্টিফিকেট দেখানো নিয়ে দিব্যা বলেছেন, ‘‘টিকা পাওয়ার যোগ্যদের মধ্যে ৯৭ শতাংশকে টিকা দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি গিয়েও টিকা দেওয়া হয়েছে। তবে কিছু মদ্যপ টিকা নিতে অস্বীকার করেছেন। তাদের দাবি, টিকা নিলে দু’-তিন দিন মদ খাওয়া যাবে না। তাই তারা টিকা নেবেন না। এ রকম কিছু মানুষের জন্যই আমরা ১০০ শতাংশ টিকাকরণের লক্ষ্যে পৌঁছাতে পারিনি। সে জন্যই এ রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

Advertisements

কমপক্ষে একটি টিকা নেওয়া থাকলেও মদ কেনা যাবে বলে জানিয়েছেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/128o
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন