যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় মধ্যস্থতা করবে পাকিস্তান

- Advertisements -

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের বিরতির লক্ষ্যে দু’দেশের মধ্যে আলোচনার আয়োজনের ঘোষণা দিয়েছে পাকিস্তান। তবে এ বিষয়ে এখনো ওয়াশিংটন বা তেহরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া, প্রায় এক মাস ধরে চলা যুদ্ধ নিয়ে এই আলোচনা সরাসরি হবে নাকি পরোক্ষভাবে—সেটিও এখনো স্পষ্ট নয়।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই আলোচনার জন্য পাকিস্তানের ওপর আস্থা রেখেছে—এতে আমরা খুবই আনন্দিত। আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যে অর্থবহ আলোচনা আয়োজন করতে পারা আমাদের জন্য সম্মানের।’

Advertisements

ইসলামাবাদে তুরস্ক, মিশর এবং সৌদি আরবের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা জানান। পরে পাকিস্তান জানায়, ওই কূটনীতিকরা নিজ নিজ দেশে ফিরে গেছেন। আলোচনাটি মূলত সোমবার পর্যন্ত চলার কথা ছিল।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত কোনো প্রশ্নের উত্তর দেয়নি। আর জাতিসংঘে ইরানের মিশনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

Advertisements

সম্প্রতি কয়েক সপ্তাহের নীরব কূটনৈতিক প্রচেষ্টার পর, ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে তুলনামূলক ভালো সম্পর্কের কারণে ইসলামাবাদ একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে উঠে এসেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/5bwm
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন