লেবাননে ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত

- Advertisements -

দক্ষিণ লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় দখলদার ইসরায়েলের এক সেনা নিহত ও আরেক সেনা আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

জানা গেছে, নিহত সেনার নাম সার্জেন্ট লিয়েম বেন হামো। ১৯ বছর বয়সী এ দখলদার গোলানি ব্রিগেডের ১৩ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

Advertisements

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের কান্তারা গ্রামে দুটি বিস্ফোরক বোঝাই ড্রোন পাঠায় হিজবুল্লাহ। এর মধ্যে একটি ড্রোন ইসরায়েলি বাহিনী ভূপাতিত করে। কিন্তু দ্বিতীয় ড্রোনটি সেনাদের পাশে গিয়ে বিস্ফোরিত হয়। এতে সার্জেন্ট লিয়েম বেন হামো প্রাণ হারান।

এ ড্রোন হামলার পর ওই এলাকায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে ড্রোন হামলার কথা স্বীকার করে জানিয়েছে, কান্তারা গ্রামে ইসরায়েলি সেনাদের ২টি ট্যাংককে টার্গেট করেছিল তারা।

Advertisements

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরান যুদ্ধ শুরু হলে ইরানের পক্ষে যুদ্ধে যোগ দেয় হিজবুল্লাহ। বর্তমানে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চললেও; দুই পক্ষই হামলা পাল্টা হামলা চালাচ্ছে।

বিশেষ করে লেবাননে অবস্থান করা ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। যুদ্ধবিরতির পরও দখলদাররা লেবাননের দক্ষিণাঞ্চলের অনেক অঞ্চলে রয়ে গেছে। এখন নিয়মিত তাদের ড্রোন দিয়ে টার্গেট করা হচ্ছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4je8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন