সীমান্ত খুলে দিচ্ছে সিঙ্গাপুর

- Advertisements -

বাইরের দেশের যাত্রীদের জন্য সীমান্ত বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisements

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পর্যায়ক্রমে বিভিন্ন দেশের যাত্রীদের ওপর থেকে তুলে নেওয়া হবে বিধিনিষেধ। প্রথম ধাপে আছেন হংকং, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত— এই ৪ দেশের যাত্রীরা। বিধিনিষেধ শিথিল হলে এই চার দেশের যেসব যাত্রী সিঙ্গাপুরে প্রবেশ করবেন, তাদের জন্য কোয়ারেন্টাইন আর বাধ্যতামূলক থাকবে না।

এর আগে গত বছর নভেম্বরের মাঝামাঝি সময়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া, ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়াসহ ১২ দেশের যাত্রীদের ক্ষেত্রে সীমান্ত বিধিনিষেধ শিথিল করেছিল সিঙ্গাপুরের সরকার; কিন্তু ওই মাসের শেষ দিকে বিশ্বজুড়ে ওমিক্রনের সংক্রমণ শুরু হওয়ার পর ডিসেম্বরে ফের বিধিনিষেধ কঠোর করে সিঙ্গাপুর।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/d73b
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন