স্ক্রিন আসক্তি কমাতে শিম্পাঞ্জির জন্য আলাদা নিয়ম চালু চিড়িয়াখানায়

- Advertisements -

চীনের এক চিড়িয়াখানায় শিম্পাঞ্জিকে মোবাইল ফোনে ভিডিও দেখানো নিষিদ্ধ করা হয়েছে। সাংহাই ওয়াইল্ডলাইফ পার্কে থাকা দুই বছরের একটি শিশু শিম্পাঞ্জি ‘ডিং ডিং’-এর খাঁচার সামনে দর্শনার্থীদের জন্য একটি নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাতে লেখা, মোবাইল ফোনে ভিডিও দেখাবেন না।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, বেশি সময় স্ক্রিন দেখলে ডিং ডিং-এর চোখের ক্ষতি হতে পারে এবং মানসিক চাপ তৈরি হতে পারে।

Advertisements
এক কর্মী জানান, শিম্পাঞ্জি যদি মানুষকে স্পষ্ট দেখতে না পায় বা যোগাযোগ করতে না পারে, তবে তারা উদ্বিগ্ন হয়ে পড়ে। এতে স্বাস্থ্য খারাপ হতে পারে। ডিং ডিং এর জনপ্রিয়তা খুব দ্রুত বেড়েছে। দর্শকদের অনেকেই তাকে ভিডিও দেখাতে শুরু করেছিলেন।
জানা গেছে, সে মজার ভিডিও আর ছোট নাটক দেখতে পছন্দ করে এবং সেগুলোর শব্দ ও চিত্র তাকে উত্তেজিত করে তোলে। 

শিম্পাঞ্জিটির খাঁচার সামনে যে নোটিশ ঝোলানো হয়েছে, তাতে তার একটা ছবি রয়েছে। সঙ্গে ইংরেজিতে লেখা ‘স্টপ স্টপ’ আর চীনা ভাষায় লেখা ‘আমাকে মোবাইল দেখাবেন না’। যদিও নিয়ম না মানলে শাস্তির ব্যবস্থা নেই, তবুও চিড়িয়াখানা কর্তৃপক্ষ দর্শকদের অনুরোধ করেছে নিয়ম মানতে।

Advertisements

এই ঘটনা ছড়িয়ে পড়তেই চীনের সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়। কেউ কেউ মজা করে মন্তব্য করেন, আবার অনেকে সমর্থনও জানিয়েছেন। একজন লিখেন, দয়া করে প্রাণীদের স্বাভাবিক জীবনযাপন করতে দিন। আরেকজন বলেন, আমার ছেলেও ‘ডিং ডিং’ এর মতো ফোনে আসক্ত, তাহলে ওকেও চিড়িয়াখানায় পাঠানো হোক।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/k7wt
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন