দুর্ঘটনায় ‘ব্রেইন ডেড’ হয়ে গেছে যুবকের। মৃত্যুশয্যায় থাকা ওই যুবককে হাসপাতালে দেখতে গিয়ে তাঁর মোবাইল চুরি করেন প্রেমিকা। এরপর ওই যুবকের ব্যাংক অ্যাকাউন্টে থাকা ৩২ লাখ টাকা নিজের বাবার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার’ করেন তরুণী!
এমন অভিযোগে থানায় মামলা করেছেন ওই যুবকের মা। সম্প্রতি ভারতের হায়দরাবাদ শহরে এ ঘটনা ঘটে।
এফআইআর করেছে মল্লিকার্জুনের প্রেমিকা এবং তার বাবার বিরুদ্ধে। চুরি, প্রতারণাসহ একাধিক অপরাধের অভিযোগে মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের খোঁজ করছে পুলিশ। পাশাপাশি যে পুলিশ সদস্যদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে, তাদের বিষয়েও তদন্ত চলছে।
মল্লিকার্জুনের মা বলেন, ‘আমার ছেলের বয়স মাত্র ২৫ বছর। ওর এত বড় দুঃসময়ের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুই কিভাবে এটা করতে পারল ভাবতে পারছি না! আর সেটা তার বাবাও মেনে নিলেন? পুলিশের কাছে আমার আবেদন, আপনারা অপরাধীদের শাস্তি দিন।’
