মহেশপুর সীমান্তে আটক ১৬

- Advertisements -

ঝিনাইদহের সীমান্তবর্তী উপজেলা মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ ১৬ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। এছাড়া পারাপারে সহায়তাকারী এক বাংলাদেশি দালালকে আটক করা হয়। সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে সীমান্তের যাদবপুর বিওপি এলাকার কানাইডাংগা গ্রামের ব্রিজের উপর থেকে তাদেরকে আটক করা হয়।

Advertisements

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, কয়েকজন অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবির সদস্যরা। এসময় সীমান্তের যাদবপুর বিওপি এলাকার কানাইডাংগা গ্রামের ব্রিজের উপর থেকে ১২ পুরুষ, এক নারী ও দুই শিশুসহ মোট ১৬ জনকে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার অপরাধে আটক করা হয়।

আটককৃতদের বাড়ি নড়াইল, ফেনি, খুলনা, কুষ্টিয়া ও গোপালঞ্জে। এছাড়াও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী মো. আসাদুল ইসলাম নামে এক বাংলাদেশি নাগরিক দালালকে আটক করা হয়। সে জেলার মহেশপুর উপজেলার পাতিবিলা গ্রামের আব্দুল করিমের ছেলে। পরে আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১) (গ) ধারায় মামলার পর মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/2yzk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন