যশোরে বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, দুই শিশু আহত

- Advertisements -

যশোরের শার্শার পল্লীতে কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে ফাহাদ হোসেন (৮) ও শায়ন্তি (৭) নামে দুই শিশু আহত হয়েছে। আহত দুই শিশুর মধ্যে ফাহাদের অবস্থা আশংকাজনক। তাকে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা দক্ষিণ পাড়ার একটি আমবাগানে এ ঘটনা ঘটে। আহত ফাহাদ কাঠুরিয়া গ্রামের আসাদুল ইসলামের ছেলে ও শায়ন্তি একই গ্রামের পিন্টুর মেয়ে। শায়ন্তি এই গ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিলো।

Advertisements

আহত শায়ন্তি জানায়, আমরা দুইজন বাড়ির পাশে আব্দুর রহিমের আমবাগানে খেলছিলাম। হঠাৎ আমরা একটি বাজার করা প্লাস্টিকের প্যাকেট দেখি সেটা খুলে দেখি তার মধ্যে চাউলের কুড়ার ভিতর লাল টেপ পেচানো দুইটি বলের মত কৌটা আছে। ফাহাদ কৌটা দুটা বের করে খেলার বল মনে করে একটির টেপ খুলে ফেললে বিকট আওয়াজ হয়। এতে ফাহাদ মারাত্মক আহত হয় এবং আমি হাতে ও মুখে অল্প আঘাত পাই। পরে এলাকায় লোকজন এসে আমাদের উদ্ধার করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, ঘটনাস্থল পরিদর্শন ও একটি বোমা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/faaa
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন