শিয়ালের কামড়ের ৩ মাস পর কিশোরের মৃত্যু

- Advertisements -

যশোরের মণিরামপুরে শিয়ালের কামড়ের তিন মাস পর সাগর হোসেন (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার জয়নগর গ্রামের গফফার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, প্রায় তিন মাস আগে সাগরকে শিয়াল কামড় দেয়। তবে এ ঘটনা কাউকে জানায়নি।

Advertisements
এমনকি কোনো ধরনের চিকিৎসাও নেওয়া হয়নি। গত ৮ সেপ্টেম্বর সকালে হঠাৎ জ্বরে আক্রান্ত হলে সাগর বিষয়টি প্রকাশ করে। এরপর পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ফেরত দেওয়ার পর ৯ সেপ্টেম্বর বিকেলে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়।
সেখান থেকেও ফিরত দিলে তাকে বাড়িতে আনা হয়। এরপর আজ বুধবার (৯ সেপ্টেম্বর) নিজ বাড়িতে সাগরের মৃত্যু হয়। 

সাগরের বাবা গফফার হোসেন বলেন, ‘আমরা আগে জানতাম না যে সাগরকে শিয়াল কামড়ে ছিল। ছেলেকে হারিয়ে আমরা নিঃস্ব হয়ে গেলাম।

মণিরামপুর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অনুপ কুমার বসু বলেন, ‘যে কাউকে শিয়াল, কুকুর, বিড়াল বা বন্য প্রাণীর কামড় বা হাঁচড় দিলে অবহেলা করা যাবে না। অবশ্যই দ্রুত হাসপাতালে এসে চিকিৎসা নিতে হবে।’

Advertisements

তিনি বলেন, ‘কোনো প্রাণীর কামড় বা হাঁচড়ের পরপরই সাবান ও পরিষ্কার পানি দিয়ে কমপক্ষে ১৫ মিনিট ধুতে হবে। কোনো ধরনের কেটে যাওয়া বা রক্ত পড়া থাকলে অবিলম্বে নিকটস্থ হাসপাতালে গিয়ে র‍্যাবিস ভ্যাকসিন (টিকা) নিতে হবে। চিকিৎসা না নিলে জলাতঙ্কে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে, যার কোনো চিকিৎসা নেই।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zaqe
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন