এক সময় বয়স বাড়ার অন্যতম লক্ষণ হিসেবে ধরা হতো পাকা চুল। কিন্তু এখন ৩০ পেরোনোর আগেই অনেকের মাথায় উঁকি দিচ্ছে সাদা চুল। কারও ক্ষেত্রে বংশগত কারণ, কারও ক্ষেত্রে মানসিক চাপ, অনিয়মিত জীবনযাপন, দূষণ, ঘুমের অভাব কিংবা ভেজাল খাবারের প্রভাব- সব মিলিয়েই অল্প বয়সে চুল পাকার প্রবণতা বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের।
পাকা চুল ঢাকতে অনেকেই ভরসা রাখেন বাজারচলতি হেয়ার ডাইয়ের ওপর। তবে অধিকাংশ রাসায়নিক ডাইয়ে থাকা অ্যামোনিয়া, প্যারাবেন ও অন্যান্য কেমিক্যাল দীর্ঘমেয়াদে চুলের ক্ষতি করতে পারে। এতে চুল শুষ্ক হয়ে যাওয়া, স্ক্যাল্পে অ্যালার্জি, চুল পড়া এমনকি নতুন চুল দ্রুত পেকে যাওয়ার ঝুঁকিও বাড়ে। তাই এখন অনেকেই ঝুঁকছেন প্রাকৃতিক বিকল্পের দিকে।
বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে শুধু পাকা চুল ঢাকাই নয়, চুলের স্বাস্থ্যও ভালো রাখা সম্ভব। জেনে নিন এমন কিছু নিরাপদ ও কার্যকর উপায় সম্পর্কে-
ইন্ডিগো পাউডার: প্রাকৃতিকভাবে কালো চুলের সমাধান
যারা মেহেদির লালচে আভা পছন্দ করেন না এবং স্বাভাবিক কালো বা গাঢ় বাদামী রং চান, তাদের জন্য ইন্ডিগো পাউডার ভালো বিকল্প হতে পারে।
কীভাবে ব্যবহার করবেন
প্রথমে চুলে মেহেদি লাগিয়ে ধুয়ে নিন। এরপর ইন্ডিগো পাউডার পানিতে মিশিয়ে পেস্ট তৈরি করে চুলে লাগান। ১-২ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।
উপকারিতা
রাসায়নিকমুক্ত প্রাকৃতিক কালার
চুল কম ক্ষতিগ্রস্ত হয়
চুলে স্বাভাবিক উজ্জ্বলতা আসে
২. আমলকি ও শিকাকাই: পাকা চুল কমাতে আয়ুর্বেদিক উপায়
আমলকিতে রয়েছে প্রচুর ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিড্যান্ট, যা চুলের মেলানিন ধরে রাখতে সাহায্য করে। অন্যদিকে শিকাকাই স্ক্যাল্প পরিষ্কার রাখে এবং চুল মজবুত করে।
ব্যবহার পদ্ধতি:
আমলকি ও শিকাকাই গুঁড়ো পানিতে ফুটিয়ে পেস্ট তৈরি করুন। ঠান্ডা হলে চুলে লাগিয়ে ৩০-৪০ মিনিট রাখুন।
উপকারিতা:
পাকা চুলের দৃশ্যমানতা কমায়
নতুন চুল দ্রুত পাকার প্রবণতা কমাতে সাহায্য করে
চুলকে নরম ও স্বাস্থ্যকর রাখে
৩. কফি ও চায়ের লিকার: সাময়িক কিন্তু নিরাপদ সমাধান
যারা সাময়িকভাবে পাকা চুল ঢাকতে চান, তারা কফি বা চায়ের ঘন লিকার ব্যবহার করতে পারেন।
কীভাবে করবেন
ঘন কফি বা চায়ের লিকার তৈরি করে ঠান্ডা করুন। এরপর চুলে লাগিয়ে অন্তত আধঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। এর ফলে, চুলে চকোলেট বা বাদামী আভা আসে, সাময়িকভাবে সাদা চুল কম চোখে পড়ে, রাসায়নিক ডাইয়ের তুলনায় অনেক নিরাপদ, পাকা চুল কমাতে যেসব অভ্যাস জরুরি।
এ ছাড়া শুধু বাইরের যত্ন নয়, জীবনযাত্রাতেও কিছু পরিবর্তন প্রয়োজন। যেমন, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ কমানো, প্রোটিন, আয়রন ও ভিটামিনসমৃদ্ধ খাবার খাওয়া, অতিরিক্ত হিট স্টাইলিং ও কেমিক্যাল ট্রিটমেন্ট এড়িয়ে চলা, নিয়মিত তেল ম্যাসাজ করা।
বিশেষজ্ঞদের মতে, পাকা চুল পুরোপুরি আটকানো সবসময় সম্ভব না হলেও সঠিক যত্ন ও স্বাস্থ্যকর অভ্যাসে এর গতি অনেকটাই কমিয়ে আনা যায়।
