English

26 C
Dhaka
শনিবার, মার্চ ৭, ২০২৬
- Advertisement -

গরমে ঘরোয়া উপায়ে যেভাবে ঘামাচি থেকে বাঁচবেন

- Advertisements -

গরম মানেই ত্বকের হাজারও সমস্যা। গরমকালে শরীরকে ঠান্ডা রাখতে ত্বকের রোমকূপের ভেতর থেকে ঘাম বেরিয়ে আসে। আর এর মধ্যে অন্যতম হলো ঘামাচি আর চুলকানি। উষ্ণ-আর্দ্র আবহাওয়ায় ঘামাচি, র্যাশ, চুলকানির সমস্যা খুবই স্বাভাবিক। তবে চিন্তার কিছু নেই, ঘরোয়া উপায়ে কমাতে পারেন ঘামাচির সমস্যা। সামান্য কিছু টোটকাতেই মোকাবিলা করতে পারবেন বিরক্তিকর ঘামাচির।

কিন্তু তার আগে জেনে নিতে হবে, ঘামাচি কেন হয়। গরমেও এই অতিরিক্ত ঘাম শরীরকে ঠান্ডা রাখে। কোনো কারণে এই ঘামে মিশে থাকা লবণে রোমকূপের মুখ বন্ধ হয়ে গেলে, সেই অংশ দিয়ে ঘাম বেরোতে পারে না। ফলে রোমকূপের সেই অংশটি ফুলে ওঠে। তার ওপর হয় জীবাণুর প্রকোপ। মূলত ঘাম জমে ব্যাকটেরিয়াজনিত কারণে ঘামাচি হয়। কোনো কারণে সেই অংশটি জামা-কাপড়ে ঘষা খেলে বা চুলকানি হলে অস্বস্তি বেড়ে যায়। আর গরমে বাচ্চা থেকে বয়স্ক সবাই এই ঘামাচির সমস্যায় ভোগেন। যথারীতি সারা গ্রীষ্ম ধরে এই ঘামাচির জ্বালায় ভুগতে হয়। তবে আমাদের ত্বক খুবই সংবেদনশীল। তাই সমস্যা বাড়লে নিজে নিজে চিকিৎসা করতে যাবেন না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

এবার চলুন জেনে নেওয়া যাক, ঘামাচি এড়াতে কী করবেন—

* সকালে ও রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ত্বক পরিষ্কার করুন। যদি এমন হয় সারা দিন বাইরে বের হননি তবু রুটিন করে ত্বক পরিষ্কার করতে ভুলবেন না।

* একটা শুকনো কাপড়ে কয়েক টুকরো বরফ বেঁধে নিন। সেই কাপড় এবার ১০-১৫ মিনিট ধরে ঘামাচির ওপর লাগান। বরফ নতুন করে ঘাম বসতে দেবে না। দিনে ৩-৪ বার এভাবে বরফ ব্যবহার করলে ভালো ফল পাবেন।

* নিমপাতা অ্যান্টিসেপটিকের কাজ করে। নিমপাতার রসের সঙ্গে গোলাপজল মিশিয়ে ঘামাচির ওপর লাগান। নিমপাতা ঘামাচির উপশম হিসাবে খুবই উপকারী।

* অ্যালোভেরা ত্বকের জন্য খুবই উপকারী। ঘামাচি তাড়াতে অ্যালোভেরার জুড়ি মেলা ভার। ঘামাচির উপর শুধু অ্যালোভেরার রস লাগান। তাহলেই উপকার পাবেন। অথবা হলুদের সঙ্গে অ্যালোভেরার রস মিশিয়ে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। হলুদ অ্যান্টি সেপটিকের কাজ করে।

* এক কাপ ঠান্ডা জলে এক চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। বেকিং সোডাও ঘামাচির জায়গায় ঘাম বসতে দেয় না। পরিষ্কার কাপড় বেকিং সোডা গোলা জলে ডুবিয়ে ঘামাচির উপর ১০-১৫ মিনিট পর্যন্ত আলতো হাতে মুছতে থাকুন।ঘামাচিঅনেককমে যাবে।

* হালকা রঙের সুতির পোশাকপরুন।এতে ত্বকের সঙ্গে কাপড়ের ঘর্ষণ কম হবে এবং ত্বক সুস্থ থাকবে।

* ঘামাচি হলে একদম চুলকাবেন না। অ্যালোভেরার রস, নিমপাতার রস, পাতিলেবুর রস জলে মিশিয়ে পাতলা করে নিয়ে লাগাতে পারেন।

* ট্যালকম পাউডার ব্যবহার না করাই ভালো। এতে রোমকূপের মুখ বন্ধ হয়ে যেতে পারে।

* প্রচুর পরিমাণে পানি খান। খাবার পাতে রাখুন প্রচুর পরিমাণে ফল আর শাক-সব

The short URL of the present article is: https://www.nirapadnews.com/uv65
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন