চুলে অ্যালোভেরা ব্যবহারের চার নিয়ম

- Advertisements -

চুল পড়া কমাতে অনেকেই অ্যালোভেরা জেল ব্যবহার করেন। বাজারের জেল সবসময় যে খাটি হবে, তা নয়। ঘরের বারান্দায় অ্যালোভেরা গাছ লাগাতে পারেন। এতে চাইলেই যেকোনো সময় চুলের যত্নে এটি ব্যবহার করতে পারবেন। তবে, ব্যবহার করতে হবে নিয়ম মেনে। চুল পড়া তো কমবেই, খুশকিও নিয়ন্ত্রণে থাকবে।

কী আছে অ্যালোভেরায়? 
অ্যালোভেরা জেলে থাকে ভিটামিন, খনিজ ও প্রাকৃতিক এনজাইম, যা মাথার ত্বকে পুষ্টি জোগায়। চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এটি। মাথার ত্বকের পিএইচ ভারসাম্য রক্ষা করতে পারে অ্যালোভেরা। ফলে মাথার ত্বকে চুল গজানোর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়। এই জেল অত্যন্ত হালকা হয় বলে প্রায় সব ধরনের চুলেই ব্যবহার করা যায়।

চুলের যত্নে অ্যালোভেরা ব্যবহার করার কয়েকটি সহজ উপায় জেনে নিন

সরাসরি ব্যবহার 
পাতা থেকে জেল বের করে সরাসরি মাথার ত্বকে লাগানো যায়। এতে শুষ্কতা কমে, চুলের গোড়া মজবুত হয় এবং খুশকি নিয়ন্ত্রণে থাকে। ২০–৩০ মিনিট রেখে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। তবে অনেকের মাথার ত্বকই সরাসরি জেল সহ্য করতে পারে না। সে ক্ষেত্রে অন্য উপাদান মিশিয়ে জেল ব্যবহার করা উচিত।

নারকেল তেল মিশিয়ে
অ্যালোভেরা জেলের সঙ্গে অল্প নারকেল তেল গরম করে মেশান। মিশ্রণটি মাথার ত্বকে মালিশ করতে পারেন। এতে চুল ও মাথার ত্বকে পুষ্টি বাড়বে। এই মিশ্রণ চুলকে কোমল করে এবং ভাঙনের প্রবণতা কমায়।

মেশান পেঁয়াজের রস 
চুল পড়া কমাতে অ্যালোভেরা জেলের সঙ্গে সামান্য পেঁয়াজের রস মিশিয়ে ব্যবহার করুন। এটি মাথার ত্বকে সালফারের গুণ পৌঁছে দিতে সাহায্য করবে। ফলে চুলের গোড়া মজবুত হবে। ভালো করে মালিশ করলে রক্ত সঞ্চালনও বাড়বে।

ক্যাস্টর অয়েল মিশিয়ে
মাথার ত্বকে এমনিতেই ক্যাস্টর অয়েল ব্যবহার করা ভালো। অল্প ক্যাস্টর অয়েলে অ্যালোভেরা জেল মিশিয়ে লাগালে উপকারিতা বাড়বে বৈকি। মাথার ত্বক ও চুলে  আর্দ্রতা ধরে রাখতে পারে অ্যালোভেরা ও এই তেলের মিশ্রণ। চুল গজাতেও সাহায্য করে এটি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1ovi
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন