মাংস খেয়ে কোষ্ঠকাঠিন্যে ভুগছেন? যা করবেন

- Advertisements -

কোরবানির ঈদে মাংস একটু বেশিই খাওয়া হয়। ঈদের দিন শুরু করে এখনো কেউ কেউ গরু, মহিষ ও খাসির মাংস খাচ্ছেন। এর ফলে কোষ্ঠকাঠিন্যসহ বুক জ্বালা, হজমের সমস্যাসহ পেটের অন্যান্য সমস্যা হচ্ছে। তাই মাংস খাওয়ার সাথে সাথে কিছু উপকারী খাবারের দিকে মনোযোগ দিতে হবে।

Advertisements

ড্রিম ফার্টিলিটি কেয়ারের নিউট্রিশন কনসালটেন্ট ইসরাত জাহান প্রিয়ানা জানান, ঈদের দিন থেকে টানা কয়েকদিন কেউ কেউ সকাল, দুপুর ও রাতে মাংসের নানা পদ খান। এর ফলে কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক, বদহজমের মতো সমস্যা হয়। সমস্যা এড়াতে মাংসের সাথে শাকসবজি অন্তর্ভুক্ত করতে হবে। মাংস রান্নার সময় আলুর পরিবর্তে পেঁপে ব্যবহার করতে পারেন। পেঁপে হজমে সাহায্য করে। ঘি, ডালডা দিয়ে মাংস রান্না না করে অল্প তেল ও মসলা দিয়ে রান্না করুন। বার্বিকিউ ও গ্রিলড আইটেম বেশি খাওয়া ঠিক নয়। খেলে এর সঙ্গে শসা, টমেটো ও পানিজাতীয় সবজির সালাদ খেতে হবে। আবার সালাদে অতিরিক্ত মেয়নেজ বা ফ্যাট জাতীয় কিছু ব্যবহার না করা ভালো। কোষ্ঠকাঠিন্য কমাতে খাবারের পর টকদই খাওয়ারও পরামর্শ দেন তিনি।

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে আর কী করবেন? 
•    বাসায় থাকলে অনেকেই পানি পান করেন না। কিন্তু মাংস হজম হতে বেশি পানির প্রয়োজন হয়। তাই মাংস খাওয়ার আগে ও পরে পর্যাপ্ত পানি পান করুন। পানি খাবার হজমে এবং মল নরম করতে ভূমিকা রাখে।
•    মাংস খাওয়ার পর ফাইবারযুক্ত ফল যেমন কলা, আপেল, পেঁপে, পাকা আম  ইত্যাদি খেতে পারেন।
•    পেট পরিষ্কার করতে ইসুবগুলের ভুসি খান। ঘুমানোর আগে বা সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানিতে দুই চামচ ইসবগুলের ভুসি মিশিয়ে খেয়ে নিন। এটি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে ভালো কাজ করে।
•    গ্যাস, বদহজমের সমস্যা এড়াতে কুসুম গরম পানিতে সামান্য লেবুর রস ও আদা কুচি মিশিয়ে পান করতে পারেন।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/3x1w
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন