ইফতারে খান পুদিনার শরবত

- Advertisements -

প্রচণ্ড গরমে ইফতারে তৃষ্ণা মেটাতে সুস্বাদু ঠাণ্ডা শরবতের জুড়ি নেই।  রোজার মাসে শরবত তৈরির নানা উপাদান বাজারজাত করে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান।

পুদিনার শরবত কেন খাবেন?

ক্লান্তি দূর করতে এবং ইফতারের পর চাঙ্গা থাকতে পুদিনার শরবতের জুড়ি নেই।  পুদিনা পাতা হজমে সহায়তা করে।  আর শরীরের ক্ষতিকর উপাদান বা টক্সিন দূর করে।

Advertisements

ঘরেই তৈরি করতে পারেন পুদিনার শরবত।  আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন পুদিনার শরবত।

উপকরণ

পুদিনা পাতা ১ মুঠ। পানি দুই গ্লাস। লবণ বা বিট লবণ স্বাদ মতো। ভাজা জিরা-গুঁড়া এক চা-চামচ। লেবুর রস এক টেবিল-চামচ। কাঁচা-মরিচ ১টি অথবা স্বাদ মতো। চিনি নিজের প্রয়োজন মতো।

Advertisements

পদ্ধতি

পুদিনা পাতা পরিষ্কার করে ধুয়ে সব উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করুন। ছাঁকনিতে ছেঁকে নিয়ে গ্লাসে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন অথবা ফ্রিজে রেখেও পরিবেশন করতে পারেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/af40
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন