কখন চা পান করা বিপজ্জনক?

- Advertisements -

চা খুবই জনপ্রিয় এক পানীয়, আবার এটি স্বাস্থ্যের জন্যও অনেক উপকারী। তবে খালি পেটে চা বা কফি কোনোটিই পান করা উচিত নয়। খালি পেটে চা পান করলে অ্যাসিডিটি বা বদহজম হতে পারে।

চায়ে থিওফাইলাইন নামক একটি যৌগ থাকে, যা শরীরের আর্দ্রতা শুষে নেয়। এই যৌগের ডিহাইড্রেটিং প্রভাব থাকায় কোষ্ঠকাঠিন্য হতে পারে।

Advertisements

আবার সকালে চা পানের পর প্রথমে মুখের ব্যাকটেরিয়া চিনিকে ভেঙে ফেলে, যা মুখে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে তুলতে পারে। এতে দাঁতের এনামেলের ক্ষয় হয়।

অনেকে আবার সকালে দুধ চা পান করেন। এতে পেট আরও ফুলে ওঠে দিয়ে ও অ্যাসিডিটিতে ভুগতে হয় দিনভর। দীর্ঘদিনের এই অভ্যাস থেকে হতে পারে আলসারও।

বিশেষজ্ঞদের মতে, চা পান করার সবচেয়ে ভালো সময় হলো খাওয়ার ১-২ ঘণ্টা পরে। সকালেও এটি পান করতে পারেন, তবে খালি পেটে নয়।

Advertisements

আর দুধ চা এড়িয়ে যান। কারণ এর থেকে কোনো পুষ্টিগুণ শরীর পায় না। তার চেয়ে ভেষজ বিভিন্ন চা যেমন- গ্রিন টি, তুলসি টি, লেমনগ্রাস টি ইত্যাদি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/w9tm
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন